শিরোনামঃ-

» রুদ্র দত্ত এর প্রথম মৃত্যু বার্ষিকীতে প্রীতি বিতর্ক ও স্মরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫. মে. ২০২২ | বুধবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর অত্যন্ত মেধাবী শিক্ষার্থী, তুখোড় বিতার্কিক রুদ্র দত্ত এর প্রথম মৃত্যু বার্ষিকীতে প্রীতি বিতর্ক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

বুধবার (২৫ মে) বিকাল ৪টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ শহীদ সোলেমান হলে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এস এস সি ব্যাচ-২১ এর শিক্ষার্থীদের উদ্যোগে এই প্রীতি বিতর্ক ও স্মরণ সভার আয়োজন করা হয়।

প্রীতি বিতর্ক ও স্মরণ সভায় জালালবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সম্মিলিক নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান সহ সিলেটের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রীতি বিতর্ক পরিচালনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

উক্ত স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেটের প্রাক্তন সদস্য মিথহাভ মাহের, অরিত্র বিশ্বাস সৌধ। সবশেষে রুদ্র দত্ত এর স্মারণে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930