শিরোনামঃ-

» রাগীব রাবেয়া হাসপাতাল পরিদর্শন করেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শক দল

প্রকাশিত: ২৩. মে. ২০২২ | সোমবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual5 Ad Code

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্য বিশিষ্ট পরিদর্শক দল জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন।

Manual3 Ad Code

সোমবার (২৩ মে) দুপুর ১২টায় অধ্যাপক ডাঃ দিলীপ কুমার ভৌমিক এর নেতৃত্বে পরিদর্শক দলের অন্যান্য সদস্যবৃন্দ ছিলেন, অধ্যাপক ডাঃ নব কুমার সাহা, অধ্যাপক ডাঃ মোস্তাক আহমেদ ভূঁইয়া, অধ্যাপক ডাঃ সৈয়দ আনোয়ারুল হক এবং সদস্য সচিব হিসেবে ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী কলেজ পরিদর্শক মাইদুল ইসলাম চৌধুরী।

Manual7 Ad Code

পরিদর্শক দল অত্র প্রতিষ্ঠানে পৌঁছলে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আবেদ হোসেন এর নেতৃত্বে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ তারেক আজাদ এবং প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকবৃন্দ তাঁদেরকে স্বাগত জানান।

Manual5 Ad Code

অতঃপর পরিদর্শক দল কলেজ অধ্যক্ষের কক্ষে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

পরিদর্শক দল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগে বিদ্যমান যোগ্য এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক ও চিকিৎসকের সংখ্যা, অবকাঠামোগত সুযোগ সুবিধাসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও পারিপার্শিক সুবিধা সমূহ দেখে কলেজের ভূয়সী প্রশংসা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30