শিরোনামঃ-

» ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে হামলা ও সাংবাদিক মঞ্জুকে আহতের ঘটনায় বিএনপি’র নিন্দা

প্রকাশিত: ২৩. মে. ২০২২ | সোমবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেটে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের হামলা ও পেশাগত দায়িত্ব পালনকালে ইমজা সভাপতি মঈন উদ্দিন মঞ্জুর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি।

Manual2 Ad Code

সোমবার (২৩ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক নিন্দা বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি ও ছাত্রদল সভাপতির বিরুদ্ধে হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে সিলেট জেলা ছাত্রদল।

Manual7 Ad Code

মিছিলটি চৌহাট্টা পয়েন্টে যাওয়া মাত্রই পূর্বপরিকল্পনা অনুসারে ছাত্রলীগের সন্ত্রাসীরা মিছিলের উপর হামলা চালায়। এসময় সাংবাদিক মইন উদ্দিন মঞ্জুর উপরও হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়।

Manual5 Ad Code

নিন্দা বার্তায় নেতৃবৃন্দ বলেন, ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ হামলা করে সিলেটের রাজনৈতিক সম্প্রীতিতে আঘাত এনেছে। রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30