শিরোনামঃ-

» নৌ-বিলাসে নয়, বিএনপি অসহায় বন্যার্তদের দ্বারে দ্বারে : মিফতাহ্ সিদ্দিকী

প্রকাশিত: ২২. মে. ২০২২ | রবিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual3 Ad Code

সিলেট মহানগর বিএনপি-র উদ্যোগে নগরীর বিভিন্ন ওয়ার্ডে পানিবন্দী অসহায় মানুষের পাশে বিভিন্ন ত্রাণকেন্দ্র সহ এলাকায় এলাকায় দিনব্যাপী খাদ্য পানীয় ওরস্যালাইন ও ঔষধ বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

রবিবার (২২ মে) দুপুর ২টায় নগরীর ঘাসিটুলা, মোল্লাপাড়া, মজুমদাড়পাড়া, কানিশাইল ও শামীমাবাদ এলাকায় এই খাদ্য পানীয় ওরস্যালাইন ও ঔষধ বিতরণ করা হয়।

সিলেট মহানগর বিএনপি-র সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, মহানগর বিএনপি, জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি স্তরের নেতা-কর্মীরা বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রথম দিন থেকে বন্যার্ত মানুষের পাশে রয়েছে। পাশে রয়েছেন বিএনপি-র জনপ্রতিনিধি গণ, অন্যদিকে নৌ- বিলাস করছেন অন্যরা। তিনি বলেন বিএনপি জনগণের দল তাই সবসময় জনগণের পাশে রয়েছে।

এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক এডভোকেট হাবিবুর রহমান হাবিব, কাউন্সিলার রোকসানা বেগম শাহনাজ, সালেহ আহমদ খসরু, সদস্য মাহবুব চৌধুরী, ১২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সাব্বির আহমদ বাচ্চু, ১০ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সাহাব উদ্দিন, সাইদুর রহমান বুদুরী, সিলেট মহানগর শ্রমিকদলের সভাপতি ইউনুছ মিয়া, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, জাহাঙ্গীর আলম, সেলিম আহমদ মাহমুদ, শফিকুর রহমান টুটুল, শেখ মঈন উদ্দিন, খালেদ আকবর চৌধুরী, আমিন মিয়া, মির্জা রামিম, সাব্বির আহমদ, শাকের আহমদ, সোহেল আহমদ, মারুফ আহমদ টিপু, কামরান হোসেন হেলাল, ওমর ফারুক, জাহিদ হাসান, নাজমুল হোসেন মজনু, খলিলুর রহমান খলিল, শামীম আহমদ লোকমান, মো. সেলিম মিয়া, ইমরান খান, কাওছার হোসেন রকি, আনহার মিয়া, সুহেল আহমদ, সাহিদুর রহমান বিপ্লব, হোসেন খান ইমাদ, সানোয়ার হোসেন সজিব, শামীম আহমদ, ওয়াহিদ, নাইম, তাজ উদ্দিন প্রমুখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30