শিরোনামঃ-

» বন্যার্তদের মাঝে মহানগর বিএনপি’র অন্তর্গত ১২নং ওয়ার্ড বিএনিপর খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২০. মে. ২০২২ | শুক্রবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual5 Ad Code

সিলেট নগরীর শেখঘাট, কোয়ারপাড়, টিকরপাড়া আখড়া, শেখঘাট পিছরমুখ সহ বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

শুক্রবার (২০ মে) বাদ জুম’আ এসব এলাকায় মহানগর বিএনপি-র আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র উপস্থিতিতে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়।

এসময় সিলেট মহানগর বিএনপি-র নেতৃবৃন্দ বলেন, বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। দেশের সকল সংকটময় সময়ে বিএনপি জনগণর পাশে ছিলো। নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলা সহ নগরী জুড়ে বন্যায় পানি বন্দী হাজারো লক্ষ মানুষ। এমন পরিস্থিতিতে সরকারী ত্রানের তৎপরতা এখনো চোখে পড়ার মতো নয়। পাশাপাশি সরকারের গাফিলতি ও দ্বায়িত্বহীনতার বন্যার্তদের দুর্ভোগ ক্রমশ বেড়েই চলেছে। অবিলম্বে বন্যাদূর্গত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ প্রেরণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

Manual2 Ad Code

নেতৃবৃন্দ বলেন, বিএনপি সহ তার সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে রয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি-র যুগ্ম-আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, ১২নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ছাব্বির আহমদ বাচ্চু, হাজী জাহাঙ্গীর আলম, আব্দুস সামাদ তুহেল, সাজ্জাদ আহমদ, মির্জা রামীম আহমদ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, খালেদ আকবর চৌধুরী, মারুফ আহমদ টিপু, সাকের আহমদ, কামরান হোসেন হেলাল, শাহীন আলী, অমর ফারুক, জুনেদ আহমেদ, তাজ উদ্দিন, তোফায়েল আহমেদ সবুজ, সালাহ উদ্দিন, খছরু আহমদ,শহীদুর রহমান বিপ্লব, লালন মিয়া, বাচ্চু মিয়া, মন্তাজ মিয়া, জাকির হোসেন প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩১৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30