শিরোনামঃ-

» মুন্সিবাজারে পূবালী ব্যাংক লিমিটেড এর উপ-শাখা উদ্বোধন

প্রকাশিত: ১৮. মে. ২০২২ | বুধবার


Manual6 Ad Code

অভিজাত অঞ্চল থেকে প্রান্তিক পর্যায়ে ব্যাংকিং সেবা দিচ্ছে পূবালী ব্যাংক : আবু লাইছ মো. শামসুজ্জামান

মৌলভীবাজার প্রতিনিধিঃ

Manual1 Ad Code

পূবালী ব্যাংক লিমিটেড সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান বলেছেন, শুধু অভিজাত বানিজ্যিক এলাকায় নয়, দেশের প্রত্যন্ত জনপদে আর্থিক সেবার হাত বাড়িয়ে দিয়েছে পূবালী ব্যাংক। যাতে করে প্রান্তিক ব্যবসায়ীরা ব্যাংকিং সুবিধা নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে পারেন।

Manual1 Ad Code

চা-য়ের শহর মৌলভীবাজারের মুন্সিবাজার উপ-শাখা আজ থেকে এই অঞ্চলের ব্যবসায়ীদের সেই সুবিধা প্রদান করবে। তিনি পূবালীর সেবা গ্রহণ করতে কমলগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি (১৮ মে) বুধবার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে পূবালী ব্যাংক লিমিটেড এর উপ-শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual4 Ad Code

ব্যাংকের কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক হামিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকের মৌলভীবাজার অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক ফজলুল কবীর চৌধুরী এবং মৌলভীবাজার রিজিওনাল অফিসের এজিএম ড. মোহাম্মদ আবু তাহের। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুন্সিবাজারের ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯১ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930