শিরোনামঃ-

» বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সুরমা বয়েজ ক্লাবের খাবার বিতরণ

প্রকাশিত: ১৮. মে. ২০২২ | বুধবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual2 Ad Code

বাদাঘাট এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন সুরমা বয়েজ ক্লাবের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

বুধবার (১৮ মে) বিকেলে বাদাঘাট এলাকার বিভিন্ন গ্রামের ২’শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করেন তারা।

Manual2 Ad Code

এসময় মানবিক সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে ক্লাবের নেতৃবৃন্দ বলেন, টানা কয়েকদিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে নগরীর বিভিন্ন এলাকা সহ সিলেট জেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়ে যাওয়ায় ঘরবন্দি হয়ে পড়েছেন মানুষ। যার কারণে তারা ঘর থেকে বের হতে না পারায় খাবারের সংকটে পড়েছেন।

Manual1 Ad Code

দেশের যেকোন দূর্যোগে সুরমা বয়েজ ক্লাব মানুষের জন্য কাজ করে। এরই ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় সুরমা বয়েজ ক্লাবের পক্ষ থেকে এই এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় নেতৃবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানানা।

খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিস, সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৭ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930