শিরোনামঃ-

» শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেট মহানগর যুবলীগের বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত: ১৭. মে. ২০২২ | মঙ্গলবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual1 Ad Code

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টায় নগরীর ঐতিহ্যাসিক কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

Manual1 Ad Code

সংক্ষিপ্ত পথসভায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন করায় আজকের এই উন্নত বাংলাদেশ। একটি তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে আজ উন্নত রাষ্ট্রে পরিণত করেছেন একমাত্র তিনি। মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ও দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, তা অনন্য।

Manual1 Ad Code

দেশের এমন কোন ক্ষেত্র নেই যেখানে তিনি উন্নয়ন করেননি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। তিনি বলেন, রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সিলেট মহানগর যুবলীগ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

Manual7 Ad Code

সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

আওয়ামী লীগের মত দেশের মানুষের সেবা দিয়েছে এমন কোন দল নেই। বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল। জননেত্রী শেখ হাসিনা আজ বিশ্ব নেত্রী। তার সুযোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। সকল রাষ্ট্রবিরোধী অপতৎপরতা মোকাবেলায় সিলেট মহানগর যুবলীগের প্রত্যেক নেতাকর্মী সর্বদা প্রস্তুত রয়েছে। বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করায় সিলেট মহানগর যুবলীগের সকল নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বর্ণাঢ্য র‌্যালিতে সিলেট মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30