- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» মইনউদ্দিন মহিলা কলেজে পুরস্কার বিতরণ
প্রকাশিত: ০৯. মে. ২০২২ | সোমবার
গতানুগতিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও সামাজিক শিক্ষা গ্রহন করতে হবে : ড. আহমদ আল কবির
স্টাফ রিপোর্টারঃ
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ড. আহমদ আল কবির বলেছেন, গতানুগতিক শিক্ষার পাশাপাশি পারিবারিক নৈতিক ও সামাজিক শিক্ষা গ্রহন করতে হবে। ব্যক্তি ও কর্মজীবনের শিক্ষা গ্রহনের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেনিং গ্রাউন্ড তৈরি করতে হবে।
ছাত্র-ছাত্রীদেরকে এক্সট্রা ক্যারিকুলামে যুক্ত করতে না পারলে তাদেরকে উন্নত শিক্ষা প্রদান করা সম্ভব নয়। তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবান্ধব শিক্ষা ব্যবস্থা তৈরি করার আহবান জানান।
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেট আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সোমবার (৯ মে) মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: আবিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সদস্য সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও গভর্নিং বডির অভিভাবক সদস্য এখলাসুর রহমান।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রহিমা বেগমের সঞ্চালনায় ও অধ্যাপক মো: আজির উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ, কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক পার্থ সারথি নাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এনামুল হক চৌধুরী, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এনামুল হক চৌধুরী সুহেল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনিরা আক্তার প্রিয়া, গীতা পাঠ করেন বন্যা শীল। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রিয়াংকা রানী দাশ ও পূর্বা দাশ ও আবৃত্তি করে তিলোত্তমা নাথ তন্বী।
অনুষ্ঠান শেষে সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন করা হয়। এতে চ্যাম্পিয়ান হয় হুমায়রা সুলতানা ও রানার আপ হয় যৌথভাবে প্রিয়াংকা রানী দাস ও মুনমুন নাহার মিতু।
প্রধান অতিথির বক্তব্যে ড. আহমদ আল কবির আরো বলেন, গতানুগতিক পদ্ধতির দিন শেষ, আমরা এখন ডিজিটাল বাংলাদেশে প্রবেশ করেছি। স্বাবলম্বী দেশ দেখতে চাই, তাই আমাদের মেয়েদের মধ্যে লিডারশিপ তৈরির পাশপশি কর্মবান্ধব শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তুলতে হবে। অশিক্ষিত বেকারের চেয়ে শিক্ষিত বেকার ভয়ানক।
বিশেষ অতিথির বক্তব্যে কলেজ গভর্নিং বডির সদস্য সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম জরুরী, যার মাধ্যমে নিজেদের মধ্যে কনফিডেন্স তৈরি হবে।
তিনি সবাইকে বড়ো হওয়ার স্বপ্ন দেখার আহবান জানিয়ে বলেন, তাহলে জীবনে সফলতা অর্জন সম্ভব।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯৭ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর