- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষ্যে গীতবিতান বাংলাদেশ এর ‘কবি প্রণাম’ অনুষ্ঠিত
প্রকাশিত: ০৮. মে. ২০২২ | রবিবার
স্টাফ রিপোর্টারঃ
গান, কবিতা আর কথা দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬১তম জন্মবার্ষিকী উদযাপন করেছে রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘গীতবিতান বাংলাদেশ’।
এ উপলক্ষ্যে আজ রবিবার (৮ মে, ২৫ বৈশাখ) বিকেলে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে ‘কবি প্রণাম’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
এতে গীতবিতান এর শিল্পীদের পাশাপাশি সিলেটের শীর্ষ স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট শিল্পীরা অংশ নেন। নানা আয়োজন এর মধ্যে ছিল নৃত্য, একক ও দলীয় আবৃত্তি, একক ও দলীয় সংগীত পরিবেশনা।
‘গীতবিতান বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ অনিমেষ বিজয় চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা অরুপ বিজয় চৌধুরী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জেসওয়াল।
গীতবিতান এর শিক্ষার্থী সুদীপ্তা দে টিনা ও সেঁজুতি পাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রথমেই গীতবিতান এর দল বলাকা, কুঁড়ি ও কমল এবং গীতাঞ্জলি তাদের পরিবেশনা পরিবেশন করে। পরে সংগঠনের গীতালি, চৈতালি ও সোনার তরী দল তাদের সম্মেলক গান পরিবেশন করে।
গীতবিতান এর পাশাপাশি অনুষ্ঠানে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, সিলেট, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, সিলেট, দ্বৈতস্বর, শ্রুতি-সিলেট, নৃত্যশৈলী, ছন্দনৃত্যালয় ও শিশুতীর্থ তাদের পরিবেশনায় অংশ নেয়।
এছাড়া বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী রাণাকুমার সিনহা, সুমনা আজিজ, প্রতীক এন্দ, আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল, শামীমা চৌধুরী, আমিনুল ইসলাম চৌধুরী লিটন, জ্যোতি ভট্রাচার্য্য ও নাজমা পারভীন একক পরিবেশনা উপস্থাপন করেন।
পুরো অনুষ্ঠানটি সিলেটের রবীন্দ্র অনুরাগী দর্শক, শ্রোতারা উপভোগ করেন। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৭ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর