শিরোনামঃ-

» সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে : ইসলামী ঐক্যজোটের

প্রকাশিত: ০৬. মে. ২০২২ | শুক্রবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

নিত্যপ্রয়োজনীয় পণ্য সহ ভোজ্য তেলের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ।

শুক্রবার (৬ মে) এক বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সুপ্রীম কোর্টের আইনজীবী মাওলানা আব্দুর রকিব এডভোকেট এবং মহাসচিব অধ্যাপক মাওলানা আবুল করিম খাঁন এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার কোনভাবেই ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভোজ্য তেলের বাজার। এই সরকারের আমলে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিশেষ করে খাদ্যসামগ্রীর দাম ক্রমাগত বেড়েই চলেছে।

Manual2 Ad Code

অপরদিকে তেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনকে আরও কষ্টকর করে তুলবে। অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে মজুত, কৃত্রিম সংকট তৈরি ও বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে মূল্য বৃদ্ধি করে সাধারণ ভোক্তার কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেয়।

Manual2 Ad Code

এ ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ব্যবস্থা নেয়ার দাবি উঠলেও এদের বিরুদ্ধে সরকার কখনোই কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

সরকারি সংস্থাগুলো আবারও বিদ্যুৎ, পানি ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রক্রিয়া চালাচ্ছে। ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়ানোর দাবি জানান নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৯২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31