শিরোনামঃ-

» যুবলীগের চেয়ারম্যান ও তার সহধর্মিণীর সুস্থতা কামনায় মহানগর যুবলীগের মিলাদ ও দোয়া

প্রকাশিত: ০৬. মে. ২০২২ | শুক্রবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তাহার সহধর্মিণী বিশিষ্ট আইনজীবী নাহিদ সুলতানা যুথির সুস্থতা কামনা করে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

শুক্রবার (৬ মে) বাদ জুম্মা হজরত শাহজালাল (রাহঃ) মাজার প্রাঙ্গনে সিলেট মহানগর যুবলীগের উদ্দোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলের পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, সারা বাংলার যুবসমাজের অহংকার আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান মানবিক যুবনেতা শেখ ফজলে শামস পরশ ও তাঁর সহধর্মিণী বিশিষ্ট আইনজীবী নাহিদ সুলতানা যুথি’র করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে আইসোলেশনে আছেন।

Manual6 Ad Code

নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারী সময়ে আমাদের প্রিয় নেতৃবৃন্দ জীবনের ঝুঁকি নিয়ে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, আজ তাঁরা নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত। আমরা আপনাদের কাছে জন্য বিশেষ দোয়া চাই।

Manual8 Ad Code

মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31