শিরোনামঃ-

» সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান  সহিহ নামাজ ও কোরআন শিক্ষা আসরের সমাপনী অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯. এপ্রিল. ২০২২ | শুক্রবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
রমজান মাসে সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের নামে মহানগরীর বিভিন্ন মসজিদ ভিত্তিক সহিহ্ কোরআন ও নামাজ শিক্ষা আসরের সমাপনী ২৭ রমজান বাদ জুমআ অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

ছড়ারপাড়, মাছিমপুর, কামালগড়, চালিবন্দর জামে মসজিদে এবছর প্রথম রমজান থেকে এই কর্মসূচি শুরু হয়।

Manual8 Ad Code

এধরনের আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় কামরান পরিবারের পক্ষ থেকে কামরান পুত্র ডা. আরমান আহমদ শিপলু সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

Manual2 Ad Code

শুক্রবার  বাদ জুম’আ সংক্ষিপ্ত আলোচনা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

এসময় স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম সহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

ডা. শিপলু তার পিতার জান্নাতুল ফেরদৌস লাভের জন্য সকলের কাছে দোয়া চান এবং ভবিষ্যতে এধরনের আয়োজন অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩১০ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031