শিরোনামঃ-

» চালক সংগ্রাম পরিষদ সিলেট মহানগরের কমিটি গঠন : সভাপতি প্রণব, সম্পাদক মঞ্জু

প্রকাশিত: ২১. এপ্রিল. ২০২২ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual6 Ad Code

শ্রমিক নেতা প্রণব জ্যোতি পালকে সভাপতি, মঞ্জু আহমদকে সাধারণ সম্পাদক এবং মোঃ ইউসুফ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্যদের রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর কমিটি গঠন করা হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সংগ্রাম পরিষদের সিলেট মহানগর শাখার উদ্যোগে দুপুর আড়াইটায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে অনুষ্ঠিত সভা থেকে এই কমিটি গঠন করা হয়।

সংগ্রাম পরিষদের মহানগর সংগঠক প্রণব জ্যোতি পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক ও সংগঠনের উপদেষ্টা আবু জাফর, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন। সভা পরিচালনা করেন সংগ্রাম পরিষদের নেতা মন্জু আহমদ।

সমায় কমরেড আবু জাফর মহামান্য সুপ্রিম কোর্টের রায় পাওয়ায় স্বস্থি প্রকাশ করে বলেন, অবিলম্বে, ইজিবাইক সহ থ্রি হুইলার জাতীয় সকল যানবাহন চলাচলে সরকার প্রনিত নীতিমালা ২০২১ এর চুড়ান্ত ও কার্যকর করে ব্যাটারি চালিত সকল যানবাহনের বি আর টি এ কর্তৃক লাইসেন্স, রুট পারমিট প্রদান করতে হবে।

Manual4 Ad Code

তিনি মহাসড়কে ইজিবাইক সহ ব্যাটারিচালিত যানবাহন চলাচলে পার্শ রোড নির্মাণ সহ সংগ্রাম পরিষদের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

বাসদ জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, আগামী দিন লাইসেন্সসহ সকল অধিকার আদায়েরে জন্য সকল শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে সংগঠন গড়ে তুলতে হবে এবং দাবি আদায়ের লড়াইয়ে সবার অংশগ্রহণ করার আহবান জানান ।

Manual6 Ad Code

সভাপতির বক্তব্যে প্রনব জ্যোতি পাল বলেন, মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় প্রদান করেছেন তা সকল আন্দোলনকারী শ্রমিকদের বিজয়। এই বিজয়ে জন্য আমাদের সংগ্রাম পরিষদের নেতৃত্বে দীর্ঘ ৮ বছর ধারাবাহিক আন্দোলন সংগ্রাম করতে হয়েছে।

আন্দোলন করতে গিয়ে সারাদেশে সংগ্রাম পরিষদের নেতারা হামলা-মামলার শিকার হয়েছেন, জেল কেটেছেন। আগামীতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য সবার প্রতি আহবান জানান।

সভায় উপস্থিত ছিলেন, হারুন মিয়া, এমাদুল ইসলাম, শহিদুল আহমদ, ইয়াছিন আহমেদ, শহিদুল ইসলাম, তাজুল ইসলাম, খোকন মিয়া, বেলাল আহমেদ, মিন্টু যাদব, সাগর আহমদ, সুরুজ আলী, দানেশ আহমদ, মানিক মিয়া, তাহের আলী, মাসুক মিয়া, দেলোয়ার আহমদ, শরিফ মিয়া, আলম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩১৬ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930