শিরোনামঃ-

» রমজানের পবিত্রতা রক্ষাকল্পে আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে সতর্কতামূলক লিফলেট বিতরণ

প্রকাশিত: ০৫. এপ্রিল. ২০২২ | মঙ্গলবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে রমজানের পবিত্রতা রক্ষাকল্পে ব্যবসায়ীদেরকে সচেতনতামূলক লিফলেট ও রমজানের সময়সূচি নির্ধারণকৃত ডেস্ক ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৫ এপ্রিল) বিকালে আম্বরখানা পয়েন্টের বিভিন্ন দোকানে এবং মাছ বাজারে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট ও ডেস্ক ক্যালেন্ডার বিতরণের সময় বক্তারা ব্যবসায়ীদেরকে পঁচা, বাসী ও মেয়াদ উত্তীর্ণ মাল বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানান। বক্তারা বলেন, ব্যবসায়ীদের হাশর হবে শহীদদের সাথে। পবিত্র কোরআনের এই মর্মবাণীকে যথার্থ মূল্যায়ন করে, সততার সাথে ব্যবসা করুন। ক্রেতার সাথে সুন্দর ও সংযমী ব্যবহারের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার সম্পর্ক সুন্দর করে তুলুন। রমজান মুসলমানদের আত্মশুদ্ধির মাস। সর্বস্তরের আম্বরখানা বাজারের ব্যবসায়ীবৃন্দকে মাহে রমজানের এই পবিত্র মাসে সংযম ও পবিত্রতা রক্ষা করে ব্যবসা করার আহ্বান জানান।
Manual6 Ad Code

আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি কুতুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গুলজার আহমদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ, সহসভাপতি আলী আকবর, সিনিয়র সহ সাধারণ সম্পাদক সুয়েল মাহমুদ, প্রচার সম্পাদক নান্টু চন্দ, ক্রীড়া সম্পাদক মো. রাহেল আহমদ, সিনিয়র সদস্য সমছু মিয়া, মো. আলাউদ্দিন, আব্দুল মতিন ও শফিকুর রহমান প্রমুখ

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31