শিরোনামঃ-

» আবুল মাল আবদুল মুহিত ফের অসুস্থ, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০৫. মার্চ. ২০২২ | শনিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী,আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

গত কয়েকদিন যাবত তিনি ঢাকার বনানীর বাসায় শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন, মুখ দিয়ে কোন খাবার নিতে পারছেননা, যে কারনে তাঁর শারীরিক অবস্হা অবনতিশীল হওয়ায় আজ  (৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায় এ এম এ মুহিতকে ঢাকা গ্রীন রোডস্থ ‘গ্রীন লাইফ’ হাসপাতালে ভর্তি করা হয়।

Manual1 Ad Code

এর আগে তিনি করোনাক্রান্ত হলে ২০২১ সালের ২৯ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ তাকে ভর্তি করা হয়, পরে তিনি সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থেকে কিছুটা সুস্হ হয়ে বাসায় ফিরেন, তখন থেকে শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন।

Manual2 Ad Code

শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় আবুল মাল আবদুল মুহিত এর ছোটভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশ ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেড এর চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি পরিবারের পক্ষ থেকে এ এম এ মুহিতের সুস্হতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31