শিরোনামঃ-

» ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ৬নং ওয়ার্ডের আলোচনা সভা

প্রকাশিত: ২১. জানুয়ারি. ২০২২ | শুক্রবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ৬নং ওয়ার্ড শাখার অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে নগরীর চৌখীদেখিস্হ শহীদ মিয়ার গেরেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

সংগঠনের ৬নং ওয়ার্ড শাখার সভাপতি শহীদ বকস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ সারওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসতাক আলী, শ্রমিক নেতা রায়হান আলী, আব্দুজ জব্বার, ফরিদ মিয়া, লাল মিয়া, তারিফ আলী প্রমুখ।

Manual6 Ad Code

এছাড়াও সংগঠনের সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায় ও রক্ষায় তৃনমুল পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুধু দুনিয়ার লাভ আর সার্থের পেছনে আমাদের দৌড়ালে চলবেনা, রুজিরোজগার, আয় উন্নতির পাশাপাশি আখেরাতের কল্যাণে সবাইকে আল্লাহর হুকুম মেনে নামাজ আদায় ও সঠিক পথে চলতে হবে।

বক্তারা শ্রমিকদের কল্যাণমুলক কাজে ও নায্য অধিকারে নিজ নিজ অবস্থান থেকে অগ্রনী ভুমিকা পালনের আহবান জানান।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৩ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031