শিরোনামঃ-

» কিশোর আরমান হত্যার প্রতিবাদে সিলেট নগরীর জল্লারপাড়ে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ০৩. জানুয়ারি. ২০২২ | সোমবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual6 Ad Code

সিলেট নগরীর জল্লারপাড় এলাকায় খুন হওয়া কিশোর আরমান হোসেন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

Manual4 Ad Code

আজ সোমবার (৩ জানুয়ারি) এলাকাবাসীর উদ্যোগে নগরীর জল্লাড়পাড় পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা আরমান হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual7 Ad Code

তারা নিহত আরমান হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত সকল খুনীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। মানববন্ধনে এলাকার সর্বস্তরের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে এ সময় নিহত আরমান হোসেনের পিতা, মাতা এবং আত্মীয়স্বজনরা ও উপস্থিত ছিলেন।

মানববন্ধনে নিহত আরমান হোসেনের পিতা আবুল কালাম আজাদ অশ্রুসিক্ত হয়ে তার সন্তান হত্যার বিচার চান সেই সাথে সবাইকে তাদের পরিবারের পাশে থাকার জন্য অনুরোধ জানান।

Manual3 Ad Code

মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহত আরমানের পিতা আবুল কালাম আজাদ, মাতা স্বপ্না বেগম,যুবনেতা গৌরাঙ্গ চন্দ, আহবাব মিয়া, সজল দাস অনিক, জাকারিয়া আহমেদ, জায়েদ আহমেদ, নজরুল ইসলাম, নূরউদ্দিন আহমেদ, রুবেল আহমেদ, বাপ্পা চন্দ, জুবেল আহমেদ জিসান, সোহেল আহমেদ, মিথুন রায়, সৈয়দ আরিফ, অমিত দাশ, শিবু দাস, বোরহান, তারিফ আহমেদ, বাপ্পা চন্দ প্রমুখ,মানববন্ধনে এলাকার সর্বস্তরের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৩০ শে ডিসেম্বর মধ্যরাতে সিলেট নগরীর জল্লারপাড় ওয়াকওয়েতে জামতলার বাসিন্দা আবুল কালাম আজাদের বড় ছেলে আরমান হোসেনকে নির্মমভাবে হত্যা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31