শিরোনামঃ-

» সিটি কর্পোরেশনের মধ্যে তরুণ সর্বোচ্চ করদাতা নির্বাচিত হলেন এনামুল হক

প্রকাশিত: ২৪. নভেম্বর. ২০২১ | বুধবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual6 Ad Code

সিলেটের তরুণ ব্যবসায়ী মেসার্স টাইকোন ষ্টেশন এবং ইরাম ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী মো: এনামুল হক ২০২০-২১ অর্থবছরের সিলেট সিটি কর্পোরেশন ভিক্তিক আয়কর প্রদানকারী ক্রমানুসারে ৪০ (চল্লিশ) বছর বয়সের নিচে তরুণ কর প্রদানকারী করদাতা নির্বাচিত হয়েছেন।

Manual3 Ad Code

বুধবার (২৪ নভেম্বর) নগরীর মেন্দিবাগস্থ হোটেল গ্র্যান্ড সুরমার হলরুমে সিলেট কর অঞ্চল আয়োজিত সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট জেলার সর্বোচ্চ দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট কাস্টমস কমিশার এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মোহাম্মদ আহসানুল হক মেসার্স টাইকোন ষ্টেশন এবং ইরাম ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী মো: এনামুল হক এর হাতে তরুণ করদাতার পুরস্কার তুলে দেন।

মো: এনামুল হক কানাইঘাট উপজেলার বীরদল গ্রামের ডাঃ মো: নাজমুল হকের কনিষ্ট পুত্র। এনামুল হক ছোট বেলা থেকেই বিভিন্ন ধরণের সামাজিক কর্মকান্ডে জড়িত রয়েছেন।

মেসার্স টাইকোন ষ্টেশন এবং ইরাম ট্রেডিং এর সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘ বছর যাবত ব্যবসা পরিচালনা করে আসছে।

Manual3 Ad Code

তরুণ সর্বোচ্চ করদাতা নির্বাচিত হওয়ায় মো: এনামুল হককে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31