শিরোনামঃ-

» মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নগরীতে প্রচার মিছিল

প্রকাশিত: ২০. এপ্রিল. ২০২৬ | সোমবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
শ্রমিকের উপর মালিক শ্রেণীর নির্যাতনের প্রতিবাদে জোট বাধুন, শ্রমিকের ন্যায্য মজুরি  ৮ ঘন্টা কাজের নিশ্চয়তা বিধানে, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে যোগ দিন, এই শ্লোগানে খানাদানা বেতনসহ মহান মে দিবসে ছুটি কার্যকর করার দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-চট্টঃ ১৯৩৩) উদ্যোগে আগামী মহান মে দিবস উপলক্ষে প্রচার মিছিল বের করা হয়েছে।

আজ সোমবার (২০ এপ্রিল) বিকালে নগরীর তালতলাস্থ কার্যালয় প্রাঙ্গনে জমায়েত হয়ে এক প্রচার মিছিলটি  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে হিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে মে দিবস উদযাপন কমিটির আহবায়ক মো. দেলওয়ার হোসেন এর সভাপতিত্বে ও সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম সফর আলী খাঁন এর পরিচালনায়,

Manual6 Ad Code

এসময় সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রপ্ত সভাপতি ইউসুফ জামিল, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হারুর রশিদ, জেলার প্রচার সম্পদক মো. আকিল হোসেন, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির শ্রমকি নেতা মো. রায়হান আহমদ, শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক মো. সাব্বির আহমদ, দক্ষিণ সুরমা থানা কমিটির সভাপতি মো. সিরাজ মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, জিন্দা বাজার কমিটির উপদেষ্টা মো. মহিবুর রহমান, মো. সাদেক মিয়া, শ্রমিক নেতা মো. সাদেক আহমদ, মো. শিরিন মিয়া, মো. ফয়জুল নুর, মহিলা কমিটির সভাপতি মোছা. লিলি বেগম, সাধারণ সম্পাদক মোছাঃ রিনা বেগম, মহিলা কমিটির নেত্রী শিউলি বেগম সহ
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিভিন্ন থানার নেতৃবৃন্দ মিছিল সহকারে অংশগ্রহণ করেন।

Manual2 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, খানাদানা বেতনসহ মহান মে দিবসে ছুটি কার্যকর করার দাবী ও মে দিবসের সংগ্রামী চেতনায় উজ্জিবীত হয়ে ইস্পাত কঠিন শপথ নিন।

Manual7 Ad Code

নির্যাতিত নিপীড়িত অধিকার বঞ্চিত মেহনতী মানুষের হাতে ক্ষমতা আনার লক্ষ্যে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দালন গড়ে তুলুন। শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠায় আসুন জনগণের সরকার-সংবিধান রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে শ্রমিক আন্দোলনকে শামিল করি। পুঁজিবাদ নয় সমাজতন্ত্রই মানব মুক্তির পথ। মে দিবস অমর হোক।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৬২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031