- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ওসমানী হাসপাতাল মিডলেভেল ডাক্তারদের মানবন্ধন ও প্রতিবাদ সভা
প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০২১ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃ
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে “রুখে দাড়াও বাংলাদেশ” স্লোগানে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপতালের মিডলেভেল চিকিৎসক পরিষদ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে ওসমানী মেডিকেল কলেজ গেইটে কর্মসূচি পালন করা হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের জনপ্রিয় সংগঠন মিডলেভেল চিকিৎসক পরিষদ এর উদ্যোগে এবং সংগঠনের সভাপতি ডা.প্রশান্ত সরকারের নির্দেশক্রমে শারদীয় দুর্গোৎসবে দেশব্যাপী পূজামন্ডপ ও প্রতিমা ভাঙ্গচুর, হত্যা, লুটপাট, আগুন সন্ত্রাস তথা সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডা. জহিরুল হাসান খান’র সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ডা.মোহাম্মদ হাসান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগটনের যুগ্ম-সম্পাদক ডা.জলিল কায়সার খোকন, সাংগঠনিক সম্পাদক ডা.সাবের আহমদ, ডা. আদনান চৌধুরী, দপ্তর সম্পাদক ডা. অরূপ রাউৎ।
প্রতিষ্টান প্রধান হিসেবে অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক মনোভাব ব্যক্ত করে বলেন, ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।
এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ অধ্যাপক শিশির রঞ্জন চক্রবর্তী ও অধ্যাপক নাসরিন আক্তার এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের সহকারি ও সহযোগী অধ্যাপকবৃন্দ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মিডলেভেল চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা.এম নূরুল ইসলাম।
বক্তারা তাদের বক্তৃতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী উগ্রবাদী হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং ভবিষ্যতে যেনো এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সমাজের সকল সচেতন নাগরিককে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি কেউ সংখ্যালঘু নয়,সংখ্যালঘু উগ্রবাদীরা। কিন্তু সকল ধর্মের সচেতন সংখ্যাগুরু নাগরিকদের নীরবতা তাদের সংখ্যালঘু বানিয়ে উগ্রবাদীদের সংখ্যাগুরু করে দিচ্ছে।
মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ সিওমেক শাখার সভাপতি ডা. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসান নাজমুল, বিএমএ নেতা ডা.আজিজুর রহমান রুমান।
ছবি ক্যাপশন: সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে “রুখে দাড়াও বাংলাদেশ” স্লোগানে ওসমানী হাসপাতাল মিডলেভেল ডাক্তারদের মানবন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৫ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর