শিরোনামঃ-

» সৈয়দ আব্দুল হান্নান ছিলেন প্রগতিশীল রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব

প্রকাশিত: ১১. সেপ্টেম্বর. ২০২১ | শনিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সৈয়দ আব্দুল হান্নান ছিলেন, প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, এমন ব্যক্তিত্বদের সম্মিলিতভাবে স্মরণ করতে হবে।

সৈয়দ আব্দুল হান্নান নাগরিক শোকসভায় প্রধান বক্তার বক্তব্যে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এই কথা বলেন।

Manual2 Ad Code

তিনি বলেন, সৈয়দ আব্দুল হান্নান জীবনভর মানুষের জন্য রাজনীতি করে গেছেন। সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাগবে রাজনীতি করেছেন। তিনি ছিলেন প্রগতিশীল রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সৈয়দ আব্দুল হান্নান নাগরিক শোকসভা কমিটি, সিলেট উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা ন্যাপের সভাপতি সৈয়দ আব্দুল হান্নানের শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন, নাগরিক শোকসভা কমিটির সদস্য সচিব ও জাসদ সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ।

নাগরিক শোকসভা কমিটির আহ্বায়ক ও গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার আরশ আলীর সভাপতিত্বে শোকসভা পরিচালনা করেন ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি সিকান্দার আলী।

শোকসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেটের প্রগতিশীল রাজনৈতিক ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, আওয়ামীলীগ জেলা সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী, সাম্যবাদী দল জেলা সম্পাদক ধীরেন সিং, আওয়ামীলীগ মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামীলীগ জেলা সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিলেট জেলা বারের পিপি নিজাম উদ্দিন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ, সাম্যবাদী দল জেলা ভারপ্রাপ্ত সম্পাদক আফরোজ আলী, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, জাসদ জেলার সাধারণ সম্পাদক কে.এ কিবরিয়া, ঐক্য ন্যাপ সিলেট জেলা সাধাধণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, ওয়ার্কাস পার্ট (মার্কসবাদী) সভাপতি সিরাজ আহমেদ, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক ইসমত ইবনে ইসহাক, জগন্নাথপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সিপিবি জেলা যুগ্ম সম্পাদক খায়রুল হাছান, সাম্যবাদী আন্দোলন জেলা নেতা এডভোকেট রণেন সরকার রনি প্রমুখ।

শোকসভায় বক্তারা বলেন, প্রবীণ এই রাজনীতিবিদ সিলেটে বিভাগের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রনি ভূমিকা পালন করেছিলেন। তিনি অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা করে গেছেন আজীবন। তার মৃত্যু সমাজের অপূরণীয় ক্ষতি।

Manual6 Ad Code

সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আরশ আলী বলেন, ১৯৭০ সালে প্রাদেশিক নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এরপর থেকে আজীবন তিনি মানুষের জন্য রাজনীতি করেছেন।
এছাড়াও নাগরিক শোকসভায় আলোচনা করবেন সৈয়দ আব্দুল হান্নান এর সহযোদ্ধা, সহকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা ন্যাপের সভাপতি, প্রগতিশীল রজিনৈতিক আন্দোলনের পুরোধা ব্যত্তিত্ব সৈয়দ আব্দুল হান্নান গত মঙ্গলবার (৩১ আগস্ট, ২০২১) দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930