- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের দোয়া ও আলোচনা সভা
প্রকাশিত: ১১. সেপ্টেম্বর. ২০২১ | শনিবার
এড. লুৎফুর রহমান নিজ কর্মগুণে আজীবন বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে : শফিকুর রহমান চৌধুরী
স্টাফ রিপোর্টারঃ
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমানের মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক নেতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক ও বাহককে হারালো।
অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার অধিকারী লুৎফুর রহমান সিলেটের রাজনীতিতে যে অবদান রেখেছেন সিলেটবাসী তা চিরদিন স্মরণ রাখবে।
তিনি নিজ কর্মগুণে আজীবন বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। যার চিন্তা চেতনাই ছিল অসহায় মানুষের জন্য কাজ করা। তিনি রাজনীতি করেছেন দেশ ও মানুষের কল্যাণের জন্য।
তিনি শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট লুৎফুর রহমানের রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাছিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য নাজনীন হোসেন, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আছিয়া খানম সিকদার, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ডা. নাজরা চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদিকা হেলেন আহমদ, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা এ. জেড. রওশন জেবীন রুবা, সহ-সাধারণ সম্পাদিকা মাধুরী গুন, সহ-সাংগঠনিক সম্পাদিকা মোছা. নূরুন্নাহার (মেম্বার), অঞ্জনা সরকার, ধর্ম বিষয়ক সম্পাদিকা কয়তুননেছা, সদস্য মিলন বেগম, নাসরিন বেগম, রোজী বেগম, ফাহিমা খানম চৌধুরী, সুমাইয়া সুলতানা রুহি, হেনা বেগম, রেহানা পারভীন রেনু, নাসিমা আক্তার কনা, রোকসানা পারভীন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা: হাসিনা আক্তার, সাধারণ সম্পাদক রোটারিয়ান মোছা: সাহিদা খাতুন, জৈন্তাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জয়মতি রানী, সাধারণ সম্পাদক তাছলিমা বেগম রিমা, কানাইঘাট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা বেগম, সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, জকিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাজনা সুলতানা হক চৌধুরী, সাধারণ সম্পাদক মাজেদা রওশন শ্যামলী, দক্ষিণ সুরমা মহিলা আওয়ামী লীগের নেত্রী রহিমা, হালিমা, বিশ্বনাথ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রভাষক আফিয়া রশীদ, সাধারণ সম্পাদক জুলেখা বেগম, ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মহিমা সুলতানা সুমী, সাধারণ সম্পাদক মুক্তা পারভীন, ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা খানম, কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাসরিন জাহান, সাধারণ সম্পাদক তামান্না আক্তার হেনা প্রমুখ।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচলনা করেন কালেক্টরেট মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা শাহ আলম।
এই সংবাদটি পড়া হয়েছে ৫১৫ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর