- আগামীকাল সিলেট সফরে আসছেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
- ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ও হাজী নওয়াব আলী সবজি মার্কেটের যৌথ ‘সাল পরবর্তী আলোচনা সভা’
- বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের বৈঠক
- সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
- কবি শেরাম নিরঞ্জনের মাতা আর নেই
- সিটি মডেল স্কুলে শিক্ষক ও অভিভাবক সমাবেশ
- বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে সংবর্ধনা
- ৫৫ বছর আশ্বাসে আটকে থাকা সেতু নির্মাণের উদ্যোগ এমপি এমরান চৌধুরীর
- সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত
- রাজনৈতিক প্রতিহিংসায় আটকে পড়া বড়চক বিদ্যালয় জাতীয়করণ সময়ের দাবি
» জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশিত: ১৯. আগস্ট. ২০২১ | বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের ঠাই এই বাংলার মাটিতে হবে না।
বাংলার জনগণ তাদের বিচার করেছে। বঙ্গবন্ধুর রেখে যাওয়া মহান আদর্শের পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ মধ্য উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে ৩০ বছর আগে এদেশ ধনী রাষ্ট্রে পরিণত হতো।
তিনি বলেন, বঙ্গবন্ধু অবিসংবাদিত নেতা। তাঁর অসমাপ্ত কাজ তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে চলছে।
তিনি বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর রায়নগরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা শাখার সভাপতি এইচ.আর শাকিলের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সহ-সভাপতি সৈয়দ মুত্তাকিম আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ প্রমুখ।
এর আগে বাদ আসর স্থানীয় বাইতুল বরাত জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাত বরণ কারীদের রুহের মাগফিরাত কামনা করে ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি চিত্রনায়ক আকবর হোসেন খান পাঠান ফারুক এমপির সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৩২১ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


