- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» সিলেটের শ্রেষ্ট ওসি হলেন গোলাপগঞ্জের হারুনূর রশীদ চৌধুরী
প্রকাশিত: ০৮. আগস্ট. ২০২১ | রবিবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেট জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছেন, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।
গত জুলাই মাসে মাদক উদ্ধার, মামলার মূল রহস্য উদঘাটন, গ্রেফতারী পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তিসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীকে সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরষ্কৃত করা হয়েছে।
রবিবার (৮ আগস্ট) সকালে জেলা পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে পুলিশ মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন তার হাতে ক্রেস্ট তুলে দেন।
সেই সাথে একই অবদানের জন্য গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পালকে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে পুরষ্কৃত করা হয়।
এছাড়াও মামলার মূল রহস্য উদঘাটন গ্রেফতারী পরোয়ানা তামিলে বিশেষ ভূমিকা রাখার জন্য গোলাপগঞ্জ মডেল থানার এসআই (নিঃ) একলাছ মিয়া ও এএসআই(নিঃ) মোঃ মনিরুল ইসলামকে পুরস্কৃত করে উৎসাহিত করেন।
এসময় কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর মোঃ লুৎফর রহমান সহ সিলেট জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনূর রশীদ চৌধুরী এর আগেও গত ফেব্রুয়ারি মাসে সিলেট জেলা এবং সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন এবং পুরস্কার গ্রহন করেন।
এছাড়াও সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ওসি থাকাকালীন মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী সুনামগঞ্জ জেলায় ৭ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন এবং পুরস্কার গ্রহন করেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন আমার একার নয় আমার থানার সকল অফিসার ও ফোর্সের পরিশ্রমের ফসল। তাঁদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৬ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


