শিরোনামঃ-

» হাইকোর্টে রিট; সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা

প্রকাশিত: ২৬. জুলাই. ২০২১ | সোমবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

Manual1 Ad Code

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ৫ আগস্ট পর্যন্ত সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আজ সোমবার (২৬ জুলাই) স্থগিত করেছেন হাইকোর্ট।

Manual1 Ad Code

উপনির্বাচন নিয়ে রিট আবেদনের শুনানি হয় বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল একক বেঞ্চে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ স্থগিত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী এবং সালেহ আহমেদ সহ স্থানীয় সাতজন ভোটারের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির আজ সোমবার (২৬ জুলাই) হাইকোর্টে এই রিট আবেদন দাখিল করেন।

Manual2 Ad Code

উল্লেখ্য, ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন (ইসি) গত ১৫ মার্চ এক বিজ্ঞপ্তিতে ওই আসন শূন্য ঘোষণা করে। গত ২ জুন ওই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিলে ১৪ জুলাই ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়। পরবর্তীতে ইসি ১৫ জুন পৃথক এক নোটিশে ভোটগ্রহণের দিন নির্ধারণ করে ২৮ জুলাই।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৫ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031