শিরোনামঃ-

» করোনায় তামাবিল স্থলবন্দর খোলার সিদ্ধান্তে মহানগর বিএনপির ক্ষোভ ও বিস্ময় প্রকাশ

প্রকাশিত: ০৭. জুলাই. ২০২১ | বুধবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

আমদানি-রপ্তানির জন্য তামাবিল স্থলবন্দর খুলে দেওয়ায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে বিবৃতি দিয়েছে সিলেট মহানগর বিএনপি।

বুধবার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নেতৃবৃন্দ এই বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, আজকে গোটা জাতির কাছে নয়, সমগ্র বিশ্বের কাছে প্রমাণিত বর্তমান সরকার করোনাভাইরাস মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

সরকারের ব্যর্থতার কারণে সারা দেশের ন্যায় সিলেটেও স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর অবস্থা ফুটে উঠেছে এবং সংক্রমণ ও মৃত্যু প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে।

মানুষ আজ অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। সিলেটের একটি হাসপাতালও যেখানে আইসিইউ বেড খালি নেই। এরপরও তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষ ও প্রশাসন খুলে দেয় তামাবিল স্থলবন্দর। এটা প্রশাসনের উদাসিনতা ছাড়া আর কিছুই না।

Manual5 Ad Code

ভারত থেকে প্রতিদিন এই তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানী-রপ্তানিযোগ্য পণ্য ও মানুষের মাধ্যমে ভারতীয় ভ্যারিয়েন্ট সিলেটে ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Manual7 Ad Code

ভারতীয় ভ্যারিয়েন্টের কারনে বিশ্বের অন্যান্য দেশ ভারতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। আর সিলেটের তামাবিল স্থলবন্দর খুলে দিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃক সিলেটবাসীর প্রতি তামাশা করছে। করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা সহ অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে দেশের তথা সিলেটবাসীর নিরাপত্তার কথা বিবেচনা করে তামাবিল স্থলবন্দর বন্ধ করার আহ্বান জানান তারা।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৩ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031