শিরোনামঃ-

» প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত: ১৯. জুন. ২০২১ | শনিবার


Manual6 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
শনিবার (১৯ জুন) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র সাথে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর কার্যকরী কমিটির এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মন্ত্রী ইমরান আহমদকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিলেটের কার্যকরী কমিটির পক্ষে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সার্বিক অবস্থা তুলে ধরা হয়।
মন্ত্রী তা ধৈর্য্য সহকারে শোনেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন, মন্ত্রী অচীরেই হাসপাতাল পরিদর্শনের প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেটের পুলিশ সুপার মোঃ ফরিদউদ্দিন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মোঃ আমিনুর রহমান লস্কর, সহ সাধারণ সম্পাদক ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, ট্রেজারার জামিল আহমদ চৌধুরী, পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদ, কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে ডা. মোঃ আব্দুল হাই, সহিদ আহমদ চৌধুরী, ডা. এম জাকারিয়া হোসেন, মাসুদ আহমদ চৌধুরী, মোস্তফা কামাল এবং হাসপাতালের সিইও কর্নেল (অব.) শাহ আবিদুর রহমান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930