শিরোনামঃ-

» সমাজসেবী খসরু ও জৈন্তা বার্তা সম্পাদকের মায়ের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া

প্রকাশিত: ২৯. মে. ২০২১ | শনিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual1 Ad Code

সমাজসেবী খসরু ও জৈন্তা বার্তা সম্পাদকের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাবেক শীর্ষনেতা, বৃহত্তর জৈন্তিয়ার কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবক, আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল গাফ্ফার চৌধুরী খসরু এবং দৈনিক জৈন্তা বার্তার সম্পাদক ফারুক আহমদ এর মায়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদ।

Manual3 Ad Code

অসুস্থ খসরু সাহেব ও সম্পাদক ফারুক সাহেবের অসুস্থ মায়ের পরিপূর্ণভাবে দ্রুত সুস্থতার জন্য শনিবার (২৯ মে) বাদ আছর হযরত শাহজালাল (রাঃ) দরগা মসজিদে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের উদ্দ্যেগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাসমত উল্লাহ।

এতে উপস্থিত ছিলেন, জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি এ টি এম বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাংকার জসীমউদ্দিন, কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি এডভোকেট মামুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ, জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সভাপতি মোঃ মাহফুজুল কিবরিয়া, গোয়াইনঘাট উপজেলা শাখার আহবায়ক আহমদুল কিবরিয়া বকুল, কামরুল ইসলাম সেরগুল, এডভোকেট জনাব আব্দুলাহ, লুৎফর রহমান, শামসুজ্জামান প্রমূখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮২৯ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031