শিরোনামঃ-

» শহীদ জিয়ার ৪০তম শাহাদৎ বার্ষিকীতে মহানগর বিএনপির কর্মসূচী

প্রকাশিত: ২৬. মে. ২০২১ | বুধবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিষ্ঠাতা, গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী আগামী ৩০ মে রোববার। এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সিলেট মহানগর বিএনপির বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে।

বুধবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী এ তথ্য জানান।

Manual1 Ad Code

কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী শনিবার (২৯ মে) বিকেল ৩টায় তাঁতীপাড়াস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভার্চুয়ালে এক আলোচনা সভা ও রোববার ৩০ মে বাদ আছর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এক মিলাদ মাহফিল ও শিরনী বিরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Manual7 Ad Code

উক্ত কর্মসূচীর আলোচনা সভায় মহানগর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয় এবং দোয়া মাহফিলে মহানগর বিএনপি, ওয়ার্ড বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31