শিরোনামঃ-

» শাহপরান পূর্ব থানা জামায়াতের ঈদ পূণর্মিলনী

প্রকাশিত: ২৪. মে. ২০২১ | সোমবার

Manual4 Ad Code

ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে পূর্বশর্ত নৈতিকতা সম্পন্ন সুনাগরিক গড়ে তোলা : মুহাম্মদ ফখরুল ইসলাম

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, কুরআন-সুন্নাহ থেকে দুরে সরে যাওয়ার কারণে সর্বশ্রেষ্ট জাতি হয়েও মুসলমানরা আজ সর্বত্র লাঞ্চিত, নিপীড়িত ও মজলুম।

Manual2 Ad Code

মুসলিম উম্মাহর অনৈক্যের কারণে বিশ্ব মোড়লরাও মুসলমানদের উপর নির্যাতনে নিরব দর্শকের ভুমিকা পালন করছে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হলে প্রথমে নিজেদেরকে পরিপূর্ণ মুত্তাকি নৈতিকতা সম্পন্ন আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আমরা যে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছি এর পূর্বশর্ত হচ্ছে নৈতিকতা সম্পন্ন সুনাগরিক গড়ে তোলা। মাহে রমজান আমাদের থেকে বিদায় নিলেও এর শিক্ষা বছরের বাকী সময়গুলোতে বাস্তবায়ন করতে পারলে ইহকালিন কল্যাণ ও পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত হবে।

Manual8 Ad Code

তিনি সোমবার (২৪ মে) সিলেট মহানগরীর শাহপরান পূর্ব থানা জামায়াত আয়োজিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

থানা আমীর শামীম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মাশুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামায়াত নেতা মাওলানা ফয়জুর রহমান, নাসির উদ্দীন চৌধুরী, মাওলানা শাহ মাহমুদুল হক, মন্জুর রহমান। উপস্থিত ছিলেন, জামায়াত নেতা আব্দুল জলিল, মাওলানা আব্দুল ওয়াহিদ ও মনোয়ার হুসেন প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930