শিরোনামঃ-

» ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যার প্রতিবাদে নাজিরবাজারে মানববন্ধন

প্রকাশিত: ২১. মে. ২০২১ | শুক্রবার


Manual6 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

Manual6 Ad Code

মজলুম রাষ্ট্র ফিলিস্তিনে সন্ত্রাসী ইসরাইলের চালানো একের পর এক বর্বর হামলা ও নৃশংসভাবে গণহত্যার প্রতিবাদে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

Manual5 Ad Code

বৃহত্তর নাজিরবাজার এলাকার সর্বস্তরের তাওহিদি জনতার উদ্যোগে শুক্রবার (২১ মে) জুমুআর নামাজ শেষে স্থানীয় নাজিরবাজারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা পোষণ করে মিছিল সহকারে যোগ দেন স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

নাজিরবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা, নাজিরবাজার মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সেবুল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ আ স ম মিসবাহ উদ্দিন, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আশিক আলী, ঝাজর জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আবদুল কাদির, বিশিষ্ট সমাজসেবী ও সাবেক ছাত্রনেতা জয়নুল হক আলম, যুবলীগ নেতা ও মানববন্ধন কর্মসূচির অন্যতম সমন্বয়ক হেলাল আহমদ, অগ্রগামী সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি আব্দুল মান্নান রিপন, ছাত্রনেতা হোসেইন আহমদ প্রবেল, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান নূর, দারুল কোরআন মাদরাসার শিক্ষক জুনেদ আল আবিদ, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মুহিউদ্দিন, তরুণ সমাজকর্মী আবুল কালাম রুনু, সাংবাদিক রেজাউল হক ডালিম, ছাত্রনেতা ওহি আহমদ, আব্দুল আমিন, শাহ রায়হান আহমদ রিমু, হাফিজ রেজাউল করিম, ব্যবসায়ী নাজিম উদ্দিন রাহিন, মাহবুবুল আলম, সেলিম আহমদ, দবির মিয়া প্রমুখ।

সভায় বক্তারা জাতিসংঘের প্রতি ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট হিসেবে আন্তর্জাতিকভাবে ঘোষণার দাবি জানিয়ে বলেন, অতীতেও ইসলরাইল ফিলিস্তিনের উপর নির্যাতনের স্ট্রিম-রোলার চালিয়েছে। আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিচার না হওয়ায় বার বার ইসরাইল ফিলিস্তিনি নিরীহ মুসলিমদের উপর গণহত্যা চালায়।

বিশ্বের সকল মুসলমানকে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান বক্তারা। সেই সঙ্গে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, আমাদের দেশের সরকার ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনের জন্য রাষ্ট্রীয় খরচে ওষুধ প্রেরণ করেছে এবং এই গণহত্যা বন্ধের জোর দাবি জানিয়েছে।

Manual8 Ad Code

সভা শেষে মুনাজাত পরিচালনা করেন, হাফিজ মাওলানা হাফিজুর রহমান। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন দারুল কোরআন মাদরাসা নাজিরবাজার-এর শিক্ষার্থী মারুফ আহমদ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০৯৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31