শিরোনামঃ-

» শেখ মো. মকন মিয়া চেয়ারম্যানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

প্রকাশিত: ২০. মে. ২০২১ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
সিলেট বিএনপির প্রবীণ নেতা, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মোল­ারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালিশী ব্যক্তিত্ব আলহাজ্ব শেখ মো. মকন মিয়ার সুস্থাতা কামনা করে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে হযরত শাহজালাল (রহ.) ভক্তবৃন্দ পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

তাঁর আশু সুস্থতা কামনা করে গতকাল বৃহস্পতিবার (২০ মে) হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে হযরত শাহজালাল (রহ.) ভক্তবৃন্দ পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, হযরত শাহজালাল (রহ.) ভক্তবৃন্দ পরিষদের সিনিয়র সহ সভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, সহ সাংগঠনিক আব্দুল কুদ্দুছ, সদস্য ও ফেঞ্চুগঞ্জ থানার সভাপতি সেলিম আহমদ, কুলাউড়া থানার সাধারণ সম্পাদক শামীম খান, সদস্য ইস্কন্দর আলী, লিলু মিয়া, নুরুল আলম চৌধুরী, দক্ষিণ সুরমা থানার সভাপতি হারুন চিশতি, মছব্বীর মিয়া, কাজী আরিফ, জমির হোসেন, লাক্কাতুড়া টিলার খাদেম জয়নাল আব্বাসী, সামছুল হক, আব্দুস ছাত্তার পাখি মিয়া, শিশু ভক্ত শৈয়াইব প্রমুখ।

Manual8 Ad Code

মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, হাফিজ ক্বারী মো. নিজাম উদ্দিন চৌধুরী।

উলে­খ্য, গত বুধবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের সদস্যরা তাকে সিলেট হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান। এসময় চিকিৎসকদের পরমর্শে তাঁকে সিসিউতে নেওয়া হয়।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮৭৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31