শিরোনামঃ-

» জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার ইফতার বিতরণ

প্রকাশিত: ১২. মে. ২০২১ | বুধবার


Manual6 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
ঐত্যিবাহী সিলেট বিভাগের জনগোষ্ঠীর প্রাচীন সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার পক্ষ থেকে অসহায় দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ মে) নগরীর দর্শন দেউড়ি এলাকায় এ ইফতার বিতরণ করা হয়।
এতে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, অসহায় মানুষের সাহায্যে প্রতিনিয়ত প্রবাসী দেশের মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। বিদেশে মাটিতে নিজেরা অনেক কষ্টে দিনযাপন করেও দেশের মাটি ও মানুষের কথা তারা কখনো ভুলেননি।
হাউজিং এস্টেট অর্গানাইজেশন ইউকেও দেশের মানুষের সাহায্যে সব সময় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খুবই প্রশংসার দাবিদার। তিনি সমাজের বিত্তবান ও অন্যান্য সামাজিক সংগঠনকে দেশের অসহায় ও শ্রমজীবী মানুষের মুখে হাসি ফুটাতে এগিয়ে আসার আহ্বান জানান।
ইফতার বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য রাহাত তরফদার, আবু সাঈদ জুবেরী সাদ, কয়েছ আহমদ, মিরাক্কেল তারকা, আবিদুল ইসলাম রিমন, দুলাল রাজ, জিয়াউল হক জিয়া, এহিয়া আহমদ সুমন, ফুজায়েল আহমেদ জনি, মামুনুর রশিদ, কিশোয়ার জাহান সৌরভ, মনসুর আলম জেডি, সায়মন মিয়া, আব্দুল রাহাদ জাবেদ, আহমেদ তানভীর, সঞ্জয় পাশি জয়, ওয়াকিল কোরেশী, নূরুল হক, পলাশ নির্জন, তাওহীদ, ফুয়াদ আহমদ আলমগীর, তাহমীন আহমদ শাওন, নাজীব, নাঈম, মেহেদী প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৫৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930