শিরোনামঃ-

» দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

প্রকাশিত: ০৬. মে. ২০২১ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual3 Ad Code

সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৬ মে) এক শোক বার্তায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও তরুণ সমাজসেবী আব্দুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, দিলদার হোসেন সেলিম ছিলেন একজন দক্ষ সংগঠক ও বিজ্ঞ রাজনীতিবিদ। প্রাজ্ঞ এই রাজনীতিক নানা ক্ষেত্রে দেশের সমৃদ্ধির লক্ষে কাজ করেছেন।

Manual6 Ad Code

সিলেট-৪ আসনের সংসদ সদস্য হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। আমরা একজন নিবেদিত প্রাণ অভিভাবককে হারালাম। তার মৃত্যুতে অপুরনীয় ক্ষতি হলো, যা সহজে পূরণ হবার নয়। আল্লাহ পাক মরহুম দিলদার হোসেন সেলিমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31