শিরোনামঃ-

» জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে সিলেট সিভিল সার্জনের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২৮. এপ্রিল. ২০২১ | বুধবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual2 Ad Code

“খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্যে এবং মুজিববর্ষের উচ্ছাসে, স্বাধীনতার পঞ্চাশে, পুষ্টি গড়ে ভিত্তি, উন্নয়নের উন্মেষে”এই স্লোগানে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, ঢাকার সহযোগীতায় সিলেট সিভিল সার্জন অফিসের আয়োজনে ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে এর অংশ হিসেবে পুষ্টি সংক্রান্ত প্রচার-প্রচারনা, বিলবোর্ড স্থাপন, স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

Manual5 Ad Code

বুধবার (২৮ এপ্রিল) দুপুর ১২ টায় দারুল আয়তাম হালিমাতুস সাদিয়াহ (রাঃ) এতিমখানা, জাঙ্গাইল, টুকেরবাজার, সিলেটে এতিমদের মাঝে ফুড বাস্কেট করে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার ফাটময়া কাছির, এতমখানার হাফিজ আশিকুর রহমান, হাফিজ জাকারিয়া, হাফিজ ইমরান আহমদ, রেজাউল করিম শিক্ষকবৃন্দ।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, ডেপুটি সিভিল সার্জন ডাঃ জন্মেজয় দত্ত, এমওসিএস ডাঃ স্বপ্নীল সৌরভ রায়, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বনিক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. হাফিজুর রহমান প্রমুখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৯ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031