শিরোনামঃ-

» বড়লেখায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার গ্রেফতার ৪ জন

প্রকাশিত: ২৭. এপ্রিল. ২০২১ | মঙ্গলবার


Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পশ্চিম ঘোলসা গ্রাম থেকে প্রায় দেড়মাস পূর্বে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ এপ্রিল) রাতে পৌরশহর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এই ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য।

Manual7 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- বড়লেখা উপজেলার পানিধার-বরইতলী এলাকার বশারত আলীর ছেলে আলী হাসানাত, মুড়িরগুল এলাকার একরাম আলী চৌধুরীর ছেলে শাহ্ রিয়াজ চৌধুরী রুহিত, জুড়ী উপজেলার ভবানীপুর এলাকার আব্দুল মুনিমের ছেলে আল আমিন ও ভোগতেরা এলাকার মৃত রমজান আলীর ছেলে আফিয়ান আহমদ।

Manual8 Ad Code

পুলিশ জানায়, গত ১২ মার্চ রাতে উপজেলার পশ্চিম ঘোলসা গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে মোক্তাদির হোসেন মুন্নার অনটেস্ট ১৫০ সিসির একটি মোটরসাইকেল চুরি হয়। চুরির ঘটনায় তিনি থানায় মামলা করেন।

সোমবার (২৬ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের ডাকবাংলো রোড এলাকা থেকে এসআই ইয়াকুব হোসেন চুরি হওয়া মোটরসাইকেল সহ আলী হাসানাতকে আটক করেন। পরে তার দেওয়া তথ্যানুযায়ী শাহ্ রিয়াজ চৌধুরী রুহিত, আল আমিন ও আফিয়ান আহমদকে আটক করা হয়।

মঙ্গলবার (২৭ এপ্রিল) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, গ্রেফতারকৃতরা সকলেই আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য।

মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৯ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031