- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» লালাবাজারে সরু সেতু দিয়ে চলাচল, দূর্ভোগে দুই উপজেলার মানুষ
প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০২১ | রবিবার
স্টাফ রিপোর্টারঃ
দক্ষিণ সুরমার লালাবাজারের বাসিয়া নদীর উপর নির্মিত প্রাচীন সরু সেতুটি দিয়ে যানবাহন ও পথচারী চলাচলের মারাত্মক দূর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিনের পুরোনো এই সেতুটি এখন জনদূর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সেতুটির উপর দিয়ে একটি সিএনজি অটেরিকশা বা উঠলেই অন্যান্য যানবাহর আর সেতু দিয়ে যাতায়াত করতে পারে না। প্রাচীন সময়ের চাহিদায় নির্মিত এই সেতুটির গুরুত্ব বর্তমানে বহুগুণ বেড়ে গেছে। এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন, দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ উপজেলার লক্ষাধিক মানুষ।
কিন্তু সেতুটির আকার ছোট হওয়ায় দিনভর সেতুতে যানজট লেগে থাকে। স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, চাকুরিজীবী, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সেতুতে যানজটের কারণে সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারেন না।
এলাকাবাসীর দাবি বর্তমান সরকারের আমলে সারাদেশের পত্যন্ত অঞ্চলে উন্নয়ন কাজ চলে আসছে। কিন্তু লালাবাজারের জনগুরুত্বপূর্ণ সেতুটির উন্নয়নে কেউ এগিয়ে আসছেন না।
সেতুটির উভয় পাশের সংযোগ সড়ক বড় আকারের হলেও সেতুটির আকার ছোট হওয়ায় যানবাহন ও পথচারী চলাচলে দূর্ভোগ দিনে দিনে বেড়েই চলেছে।
এলাকাবাসীর দাবি এই সরু সেতুটির স্থলে সময়ের চাহিদা অনুযায়ী একটি নতুন সেতু নির্মাণ করে লক্ষ লক্ষ মানুষের দূর্ভোগ লাঘবে যেন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
স্থানীয় লোকজন জানান, ডিজিটাল এই যুগে উন্নয়নের ছোঁয়া সর্বত্র পরিলক্ষিত হলেও জনগুরুত্বপূর্ন এই সেতুটির ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন উদাসীন মাঝে মাঝে নতুন সেতু নির্মানের আশ্বাস পাওয়া গেলেও বাস্তবে তাঁর কোন রূপ দেখা যাচ্ছে না। নতুন সেতু নির্মাণ করে এলাকার মানুষকে দূর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জোর দাবি এলাকাবাসীর।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৩ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


