- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» জাকারিয়া আহমদের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলার প্রস্তুতি
প্রকাশিত: ১৯. মার্চ. ২০২১ | শুক্রবার
নিজস্ব রিপোর্টারঃ
সুনামগঞ্জ ছাতক উপজেলার ছেগাপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে মোঃ জাকারিয়া আহমদের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, বিগত ২০২০ সালের ১৫ জুন মোঃ জাকারিয়া আহমদ আলবেনিয়া ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার উদ্দেশ্যে স্বনামধন্য ট্রাভেলস প্রতিষ্ঠান এ্যারাবিয়ান ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারি হাফিজ মোঃ আলাউদ্দিন সোহাগের সাথে সাড়ে ৮ লক্ষ টাকা সাব্যস্তক্রমে প্রয়োজনীয় শর্তের ভিত্তিতে সাক্ষীগণের সম্মুখে আলবেনিয়ার জন্য ফাইল জমা দেন এবং একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। তার পাসপোর্ট নাম্বার- বিপি ০৫১১৭৩২।
পরবর্তীতে আলবেনিয়া ওয়ার্ক পারমিট বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী জাকারিয়া আহমদ ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিটের জন্য আবার ফাইল জমা দেন এবং পরে ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ইস্যু হয়।
তার সাথে থাকা রুহুল আমীন সাক্ষী হিসেবে সেখানে উপস্থিত ছিলেন এবং তিনিও ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিটের যাত্রী। রুহুল আমীনেরও ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু হয়।
এ লক্ষ্যে তিনি শর্তানুযায়ী হাফিজ মোঃ আলাউদ্দিন সোহাগকে ডাচ বাংলা ব্যাংক সিলেট শাখার সাড়ে ৮ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। চেক নাম্বার- ৪৩২৭৯৮৮।
কিন্তু দুর্ভাগ্যজনক, ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ইস্যুর হওয়ার পর যাত্রী মোঃ জাকারিয়া আহমদের সাথে বারংবার যোগাযোগ করা হলে তিনি ক্রোয়েশিয়া যেতে অনাগ্রহ প্রকাশ করেন।
বিস্তারিত জানার জন্য সিলেট বাংলা নিউজ প্রতিনিধি যাত্রী মোঃ জাকারিয়া আহমদের সাথে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি।
অনেকদিন অপেক্ষার পর ব্যবসায়ী হাফিজ মোঃ আলাউদ্দিন সোহাগ টাকা উত্তোলনের জন্য তাঁর নিকট রক্ষিত চেক উক্ত ব্যাংকে জমা দান করলে যাত্রীর একাউন্টে উল্লেখিত অংকের টাকা নাই বিধায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ফেরত পাঠিয়ে দেয়।
এমতাবস্থায়, হাফিজ মোঃ আলাউদ্দিন সোহাগ যাত্রী মোঃ জাকারিয়া আহমদের বিরুদ্ধে একটি চেক ডিজঅনার মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৯৪০ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


