শিরোনামঃ-

» প্রবাসীর কল্যাণে বিশ্বনাথে ঘর পেলো প্রতিবন্ধী শিশু

প্রকাশিত: ১৬. মার্চ. ২০২১ | মঙ্গলবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ
সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসীর কল্যাণে ঘর পেলো উপজেলার কাটলি পাড়া গ্রামের চার বছর বয়সী প্রতিবন্ধী শিশু হুসাইন আহমদ জিসান।

Manual3 Ad Code

উপজেলার ভোগশাইল গ্রামের বাসিন্দা ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র প্রাক্তণ সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মানিক মিয়ার অর্থায়নে তাকে পাকা টিনসেডের একটি ঘর তৈরী করে দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা ইক্বরা ইন্টারন্যাশনালের উদ্যোগে ৩২ ফুট দৈর্ঘ্য ও ১৭ ফুট প্রস্থের এই টিনসেড ঘরে রয়েছে দু’টি বেড রুম, একটি কিচেন রুম ও একটি বাথরুম। যার ব্যয় ধরা হয়েছে প্রায় ২ লাখ ৬১ হাজার ৯৪৭ টাকা।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে নবনির্মত ওই ঘরটি আনুষ্ঠানিকভাবে জিসানের বাবা মুজিবুর রহমানের হাতে হস্তান্তর করেন, ইক্বরা’র চেয়ারম্যান, দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের প্রাক্তণ সভাপতি মুকতাবিস-উন-নূর।

Manual5 Ad Code

বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোজা নয়। তাই ইক্বরা ইন্টারন্যাশনাল বৃহত্তর সিলেটের প্রতিবন্ধী শিশুদের বসবাসের জন্য ঘর তৈরীসহ প্রতিবন্ধী শিশুদের ক্যলাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রবাসী মানিক মিয়ার অর্থায়নে বিশ্বনাথের প্রতিবন্ধী একটি শিশুকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইক্বরা’র কো-অর্ডিনেটর মোয়াজ্জেম হোসেন সায়েম, বিশষ্ট সমাজসেবক হাজী ছালিক মিয়া, মাস্টার নুর মিয়া, সুশাসনের জন্য নাগরিক সুজন উপজেলা শাখার সাধারণ-সম্পাদক মধু মিয়া, সংগঠক শেরওয়ান মিয়া, সুহেল মিয়া ও রুহুল আমিন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930