শিরোনামঃ-

» এডভোকেট ফখরুদ্দিনের মৃত্যুতে মহানগর বিএনপির শোক

প্রকাশিত: ০৯. মার্চ. ২০২১ | মঙ্গলবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

সিলেট জেলা জজ কোর্টের সাবেক এপিপি ও সিলেট জেলা আইনজীবী সমিতির দুইবারের সাবেক সভাপতি নগরীর ৩৩ হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা এডভোকেট ফখরুদ্দিন আহমদ (৭৬) এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট মহানগর বিএনপি।

Manual7 Ad Code

মঙ্গলবার (৯ মার্চ) এক শোক বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক বলেন, স্বজ্জন ব্যক্তিত্ব এডভোকেট ফখরুদ্দিন আহমদ একজন গুনীব্যক্তি ও সিলেটবাসী অভিভাবক ছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।

এই প্রবীণ গুণীজনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আল-আমিন মরহুম এডভোকেট ফখরুদ্দিন আহমদকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31