শিরোনামঃ-

» বিশ্বনাথে শেখ নেছার আহমদ ফুটসাল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ান বেতসান্দি

প্রকাশিত: ০৫. মার্চ. ২০২১ | শুক্রবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে সাড়া জাগানো শেখ নেছার আহমদ ফুটসাল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার (৫ মার্চ) বিকালে উপজেলার শাহজিরগাঁও স্কুলের পশ্চিমের মাঠে এ ফাইনাল সম্পন্ন হয়।

Manual6 Ad Code

ফাইনাল খেলায় শাহজিরগাওঁ যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শেখ মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য নুরুল ইসলাম নুরু।

Manual4 Ad Code

বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম তুহিনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া, জেলা যুবলীগ নেতা কিবরিয়া মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিক হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিক মিয়া, সমাজ সেবক দয়াল উদ্দিন তালুকদার ইমাদ। অনুষ্ঠানে প্রধান আকর্ষন হিসেবে বক্তব্য রাখেন, গ্রীন বাংলা ইউটিউব চ্যানেলের চেয়ারম্যান নাট্যকার বেলাল আহমদ মুরাদ, ফাইনাল খেলায় ট্রাইফেকারের মধ্যে দিয়ে জুয়েল এন্ড হুমায়ুন একাদশ বিশ্বনাথকে হারিয়ে এনএফসি বেতসান্ধি জয় লাভ করে। খেলায় প্রথম পুরস্কার হিসেবে ছিল একটি মটরসাইকেল ও দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল একটি ফ্রিজ।

এই সংবাদটি পড়া হয়েছে ৯১৬ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930