শিরোনামঃ-

» চাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাসদের বিক্ষোভ

প্রকাশিত: ২৭. ফেব্রুয়ারি. ২০২১ | শনিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

অব্যাহতভাবে চাল, তেল, ডাল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয় বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

Manual1 Ad Code

সমাবেশে বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন বেপারী, কাজল আহমদ, লাভলু মিয়া, ছাত্রফ্রন্ট মহানগরের আহ্বায়ক সঞ্জয় শর্ম্মা প্রমুখ।

Manual5 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, একদিকে করোনায় বিপর্যস্ত মানুষ অন্যদিকে লুটেরা সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে এবং সরকারের উদাসীনতার কারণে চাল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অব্যাহত মূল্য বৃদ্ধি চলছে। এই কারণে সাধারণ দিন মজুর শ্রমজীবী মানুষের সংকট আরো গভীরতর হচ্ছে।

Manual1 Ad Code

বক্তারা অবিলম্বে চাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবি জানান।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30