শিরোনামঃ-

» রশিদপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের পাশে এমদাদ চৌধুরী

প্রকাশিত: ২৬. ফেব্রুয়ারি. ২০২১ | শুক্রবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
সিলেট জেলার ওসমানীনগর উপজেলার রশিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং সকলের সুস্থতা কামনা করে মোনাজাত করেন। দুর্ঘটনায় মৃত্যুবরণকারী সকলের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার, যুব বিষয়ক সম্পাদক মীর্জা বেলায়েত হোসেন লিটন, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল হাদি মাসুম, সহ-অর্থ সম্পাদক শেখ মোহাম্মদ ইলিয়াস, সহ-শিল্প সম্পাদক নজির হোসেন, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ কবির আহমদ, মহানগর বিএনপি নেতা সাব্বির আহমদ ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন প্রমূখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930