শিরোনামঃ-

» সিলেট টু ঢাকা মহাসড়কে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ; নিহত ৭, আহত ১৮

প্রকাশিত: ২৬. ফেব্রুয়ারি. ২০২১ | শুক্রবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

অদ্য শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টার পূর্বে এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর ব্রিজের পূর্বদিকে আব্দুর রহমান পেট্রোল পাম্পের নিকটে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন বাস এবং ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষে বড় ধরনের সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

Manual4 Ad Code

দুর্ঘটনাস্থলে দক্ষিণ সুরমা থানা পুলিশ, এসএমপির ঊর্ধ্বতন অফিসারগণ, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীগন উপস্থিত রয়েছেন এবং হতাহতদের উদ্ধারে সবাই কাজ করছেন।

Manual3 Ad Code

হাসপাতাল সুত্রে জানা গেছে, উক্ত ঘটনায় নিহতের সংখ্যা ৭ জন ও আহত ১৮ জন।

Manual2 Ad Code

ফায়ার সার্ভিসের টিম দুটি বাসের বডি কেটে হতাহতদের উদ্ধার করছে। দুটি বাসের ড্রাইভারের মৃত্যু হয়েছে এবং হতাহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code

দুর্ঘটনার কারণে মহা সড়কের উক্ত অংশে যান চলাচল বন্ধ রয়েছে। পরবর্তীতে বিস্তারিত আরও জানা যাবে।

সূত্রঃ অফিসার ইনচার্জ এবং এসআই লোকমান দক্ষিণ সুরমা থানা এমপি সিলেট।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30