শিরোনামঃ-

» কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ কালেক্টরেট মসজিদের সামনে অগ্রনী ব্যাংক কর্মকর্তা খুন

প্রকাশিত: ২১. ফেব্রুয়ারি. ২০২১ | রবিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual1 Ad Code

জনৈক মওদুদ আহমেদ (৩৫) বর্তমানে অফিসার (ক্যাশ), অগ্রনী ব্যাংক, হরিপুর গ্যাস ফিল্ড শাখা, এসএমপি, সিলেটে কর্মরত ছিল।

তিনি গত ২০/০২/২০২১খ্রিঃ তারিখ রাত্র অনুমান ৭টা ৪৫ মিনিটের সময় কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ কালেক্টরেট মসজিদের সামনে রাস্তার উপর পৌছায়।

তখন তিনি সিএনজি ভাড়া নিয়া সিএনজি নং-সিলেট-থ-১২-৪২৭০ এর চালক নোমান হাসনু (২৮) এর সাথে তর্কবির্তক শুরু হয়।

একপর্যায়ে উক্ত চালক সহ তাহার সহযোগী অজ্ঞাতনামা ৩/৪ জন মিলিয়া মওদুদ আহমেদ (৩৫)কে এলোপাথারী কিল ঘুষি ও লাথি মারিয়া নীলা ফুলা ছিলা জখম করে।

চালক নোমান হাসনু (২৮) ভিকটিম মওদুদ আহমেদ এর মাথার সামনে স্ব-জোরে ঘুষি মারিলে সে অজ্ঞান হইয়া সাথে সাথে মাটিতে পড়িয়া যায়।

Manual7 Ad Code

তখন স্থানীয় লোকজন তাহাকে উদ্ধার করিয়া দ্রুত এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট নিয়া ভর্তি করিলে গত ২০/০২/২০২১খ্রি: তারিখ ৮টা ৪২ মিনিটের সময় কর্তব্যরত ডাক্তার ভিকটিম মওদুদ আহমেদকে মৃত ঘোষনা করে।

পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিম মওদুদ আহমেদ এর ভাই মোঃ আব্দুল ওয়াদুদ (৪২), পিতা-মোঃ আব্দুল ওয়াহেদ, মাতা-জুলেখা খাতুন, সাং-টেংগুড়িপাড়া, পোঃ- নববালিজুড়ী, থানা-গৌরিপুর, জেলা-ময়মনসিংহ বাদী হইয়া সিএনজি নং-সিলেট-থ-১২-৪২৭০ এর চালক ১। নোমান হাসনু (২৮), পিতা-মৃত আব্দুল হান্নান, সাং-টোকেরগাঁও, (পশ্চিমপাড়া), থানা-জালালাবাদ, জেলা-এসএমপি,সিলেট সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দাখিল করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৬৩ তারিখ-২১/০২/২০২১খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

Manual6 Ad Code

এসআই/শেখ মোঃ মিজানুর রহমান মামলাটি তদন্ত করিতেছেন।

Manual4 Ad Code

ঘটনার পরপর আসামীগণ পলাতক রহিয়াছি। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930