শিরোনামঃ-

» মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভা

প্রকাশিত: ১৮. ফেব্রুয়ারি. ২০২১ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে এক আলোচনা সভা বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

সমিতির সভাপতি অধ্যাপক মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এডভোকেট শফিকুল ইসলামের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, সমিতির সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট মোঃ আজিজুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ এমদাদুল হক।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সভাপতি আবিদ আলী চৌধুরী, বর্তমান সহ সভাপতি মোঃ খায়রুল ইসলাম চৌধুরী, আয়কর আইনজীবী মোঃ হাছনু চৌধুরী, বিধুভূষণ ভট্টাচার্য, মোহাম্মদ আলী খোকন, চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, এডভোকেট জহুরুল ইসলাম, আয়কর আইনজীবী মোঃ কামাল আহমদ, মিন্টু চন্দ্র রায় অনুপব্রত, মোঃ খায়রুল আলম ও মখলিছুর রহমান।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, এডভোকেট আতিকুর রহমান সাবু, আতাউর রহমান সেগুল, আয়কর আইনজীবী জহিরুল ইসলাম রিপন প্রমুুখ।

Manual4 Ad Code

সভাপতির বক্তব্যে অধ্যাপক মোঃ শফিকুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের সূতিকাঘার হলো ৫২’র ভাষা আন্দোলন। সেই থেকে দেশ-মাতৃকার আন্দোলনে এদেশের মানুষ বহুবার রক্ত দিয়েছেন।

Manual4 Ad Code

১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ।

তিনি সরকারি খরচে যে সকল ব্যক্তিগণ উচ্চতর ডিগ্রি অর্জনে বিদেশে যান, তাদের লিখিত গবেষণাটি বাংলা ভাষায় লেখার আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30