- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» সিলেটে শুরু হচ্ছে ক্রিকেট উৎসব
প্রকাশিত: ১০. ফেব্রুয়ারি. ২০২১ | বুধবার
সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্কঃ
করোনা মহামারির কারণে ক্রিকেটের স্থবিরতা কাটাতে মুজিববর্ষ উপলক্ষ্যে সিলেটে শুরু হচ্ছে ইভ্যালি-সিলেট টি-২০ ব্লাস্ট ক্রিকেট টুর্নামেন্ট।
সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সহযেগীতায় আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে জেলা স্টেডিয়ামে শুরু হবে এই আসরটি।
টুর্নামেন্টকে সামনে রেখে বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমায় কুশিয়ার ইন্টারন্যাশনাল কনভেনশন হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্লেয়ার ড্রাফটস অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে সিলেটের ৫টি দল অংশ নিচ্ছে।
দলগুলো হলো স্টার প্যাসিফিক টাইগার্স, সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিয়র্স, কুশিয়ারা রয়্যালস, এম কে বি প্লাটুন ও সিলেট ইউনাইটেড। ক্রিকেটের এই উৎসবে বাংলাদেশ জাতীয় দলের পাঁচজন ক্রিকেট তারকাকে আইকন খেলোয়ার হিসেবে রাখা হয়েছে।
তারা হলেন অলক কাপালি, এনামুল হক জুনিয়র, ইমতিয়াজ হোসেন তান্না, আবু জায়েদ রাহি ও জাকির হাসান। প্লেয়ার ড্রাফট অনুযায়ী আইকন প্লেয়ারের মধ্যে স্টার প্যাসিফিক টাইগার্সের হয়ে খেলবেন, অলক কাপালী, সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিয়র্সে জাকির হাসান, কুশিয়ার রয়্যালসে ইমতিয়াজ হোসেন তান্না, এম কে বি প্লাটুনে এনামুল হক জুনিয়র ও সিলেট ইউনাইটেডেরর হয়ে খেলবেন আবু জায়েদ চৌধুরী রাহি। আয়োজকরা জানান, ক্রিকেটের এই আসরে সিলেটের স্থানীয় ও সারাদেশের প্রায় ১১৪ জনকে নিয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে।
তাঁদের মধ্য ২০ জন ‘এ প্লাস’ ক্যাটাগরির, ৪৩ জন ‘এ’ ক্যাটগরির, ও ৫১ জন ‘বি’ ক্যাটাগরির। প্রত্যেক দল একজন আইকন প্লেয়ারসহ এ প্লাস ক্যাটাগরির ৪ জন, এ ক্যাটাগরির ৫জন ও বি ক্যাটাগরির ৩ জন নিয়ে মোট ১৩ জনের একটি টিম গঠন করবে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান উদ্বোধন করেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় তিনি বলেন, করোনার কারণে সিলেটের ক্রিকেট অঙ্গনে স্থবিরতা এসে গেছে।
আশা করি এই আয়োজনের মধ্য দিয়ে এই স্থবিরতা কেটে যাবে। টুর্নামেন্টটি সফল করতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেক সব ধরণের সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট ক্রিকেটার অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক জুনিয়র।
তিনি বলেন, করোনায় সারাদেশের ক্রিকেটে স্থবিরতা চলছে। অনেক ক্রিকেটার তাদের ফিটনেস হারিয়ে ফেলছেন। আমরা সিলেটের ক্রিকেটকে আবারো চাঙ্গা করতে এই টুর্নামেন্ট আয়োজন করেছি। আশা করছি সকলের সহযোগিতায় টুর্নামেন্টটি সফল হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৫১৪ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর