শিরোনামঃ-

» করোনায় আক্রান্তদের সুস্থতা কামনায় শফিকুর রহমান চৌধুরীর বিশেষ দোয়া ও মিলাদ

প্রকাশিত: ২৫. জানুয়ারি. ২০২১ | সোমবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual4 Ad Code

যুক্তরাজ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত অদিবাসী, প্রবাসী বাঙালিদের মধ্যে ইতোমধ্যেই যারা মহামারী করোনায় পরলোকগমন করেছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা এবং যারা করোনা ভাইরাসে আক্রান্ত তাদের সকলের দ্রুত সুস্থতার কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল করেছেন, সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।

Manual8 Ad Code

সোমবার (২৫ জানুয়ারী) বাদ এশা টিলাগড়স্থ তার নিজ বাসায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। একইসঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ও বিশেষ দোয়া করা হয়।

এ সময় শফিকুর রহমান চৌধুরী বলেন, করোনা ভাইরাস হতে দেশবাসীকে রক্ষায় সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সব ধরনের উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন।

Manual7 Ad Code

সরকারের উদ্যোগের পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সচেতনার বিকল্প নেই। তিনি যুক্তরাজ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত অদিবাসী, প্রবাসী বাঙালিদের করোনা ভাইরাস থেকে রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

Manual8 Ad Code

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক ছমর উদ্দিন মানিক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য লোকমান মিয়া তালুকদার, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এটি এম বদরুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক তোফাজ্জুল হোসেন, মোঃ মারুফ আহমদ, মোঃ জামাল মিয়া, আঃ শহিদ, আহাদুজ্জামান আসাদ, দিলওয়ার, গোলাম কিবরিয়া জবলু, তানভির, শাহ জামাল আহমদ, বদরুল ইসলাম, জাবেদ হক, জামাল আহমদ, তুহিন আহমদ, লোকমান আহমদ, মশাহিদ আহমদ, জাকির চৌধুরী, এমদাদুল হক উবেদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031