শিরোনামঃ-

» অধ্যাপক জাকির হোসেনের রোগমুক্তি কামনায় ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের মিলাদ ও দোয়া

প্রকাশিত: ২০. জানুয়ারি. ২০২১ | বুধবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা অধ্যাপক জাকির হোসেন এর রোগমুক্তি কামনায় বুধবার বাদ জোহর ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।

Manual1 Ad Code

পাশাপাশি ১৩নং ওয়ার্ড আওমালী লীগের সহ-সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনেরও রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন, পূর্ব কাজির বাজার জামে মসজিদের ইমাম আব্দুল হাছিব। দোয়ায় দেশ ও জাতির কল্যাণ কামনা করে হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ এর সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করা হয়। মহান আল্লাহর নিকট মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের করোনা থেকে দ্রুত আরোগ্য কামনা করা হয়।

এছাড়া ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনের আশু রোগমুক্তি কামনা করা হয়। দোয়ায় মহামারি করোনায় নিহত সকলের আত্মার মগাফিরাত কামনা করা হয় এবং অসুস্থ সকলের রোগ মুক্তি কামনা করা হয়।

Manual8 Ad Code

উক্ত মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণে উপস্থিত ছিলেন, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হাসান, মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পদক রজত কান্তি গুপ্ত, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রফিক আহমদ, মো. কিবরিয়া খাঁন, মো. আব্দুল আলীম, জাহিদ আলম ছাব্বির, দিলোয়ার হোসেন, ১৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আরফিন হাসান, রকি ছাত্রলীগ নেতা জুবের চৌধুরী সহ স্থানীয় এলাকাবাসী, ব্যাবসায়ী দোয়ায় উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30